দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
Admin
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৬:৫০ পিএম
আপডেট: রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২০ এএম
আগামী ৩১ জুলাই (বৃহস্পতিবার) বিকেল ৩টায় বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরে এই মুদ্রানীতির আনুষ্ঠানিক ঘোষণা হবে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মঙ্গলবার এসব তথ্য জানান ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
নিয়মরক্ষার মুদ্রানীতি: কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবারের মুদ্রানীতিতে কোনো বড় ধরনের নীতিগত পরিবর্তন আসছে না। এটি মূলত একটি 'নিয়মরক্ষার মুদ্রানীতি' হতে যাচ্ছে। মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে না নামা পর্যন্ত নীতি সুদহার অপরিবর্তিত রাখার পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বেসরকারি খাতে ঋণপ্রবাহেও কোনো নতুন উদ্যোগ আসছে না।
ঋণপ্রবাহে ধীরগতি: বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুন শেষে বেসরকারি খাতে ঋণপ্রবৃদ্ধি নেমে এসেছে ৬.৪ শতাংশে, যা গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন। অথচ চলতি সময়ের জন্য লক্ষ্যমাত্রা ছিল ৯.৮ শতাংশ। এই বাস্তবতায়, ঋণপ্রবাহের বর্তমান ধারা বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মূল্যস্ফীতি এখনও উদ্বেগজনক: যদিও সাম্প্রতিক মাসগুলোতে মূল্যস্ফীতির হার কিছুটা হ্রাস পেয়েছে, তথাপি তা এখনও অনেক বেশি। জুন মাসে মূল্যস্ফীতি নেমে এসেছে ৮.৪৮ শতাংশে, যা মে মাসে ছিল ৯.০৫ শতাংশ। বাংলাদেশ ব্যাংক বলছে, মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে না নামা পর্যন্ত নীতি সুদহার কমানোর কোনো সুযোগ নেই।
জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস: বিশ্বব্যাংকের সাম্প্রতিক ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট’ অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.৩ শতাংশে নেমে আসতে পারে। তবে পরবর্তী দুই অর্থবছরে এ হার কিছুটা বাড়বে— ২০২৫–২৬ অর্থবছরে ৪.৯ শতাংশ ও ২০২৬–২৭ অর্থবছরে ৫.৭ শতাংশ।
বাজেট ঘাটতি ও ব্যাংক ঋণ নির্ভরতা: ২০২৫–২৬ অর্থবছরের বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এই বাজেটে ঘাটতি ২ লাখ ৫১ হাজার ৬০০ কোটি টাকা, যা মোট জিডিপির ৩.৬ শতাংশ। এই ঘাটতি মেটাতে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের ওপর নির্ভর করছে।
চলতি অর্থবছরে ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ৪ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য রয়েছে। পাশাপাশি সঞ্চয়পত্র থেকে ১২ হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনাও রয়েছে।
২০২৪–২৫ অর্থবছরের সংশোধিত বাজেটে ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা ছিল ৯৯ হাজার কোটি টাকা, আর সঞ্চয়পত্র থেকে আহরণের লক্ষ্য ছিল ১৪ হাজার কোটি টাকা।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team